Lyrics

Free Songs Lyrics Download

Lyrics

Free Songs Lyrics Download

Nil Akash- (Love Story) এক্বটি ভালোবাসার গল্প ।

Bangla golpo, bangla love story, bangla dhukhkher golpo, bangla real story, bangla valobashar golpo, notun bangla golpo, story in bengali.

এটি আমাদের Bangla Golpo সেগমেন্ট। আপনি কি এই ধরণের গল্পগুলি খুঁজছেন যেমন- bangla golpo, bangla sad story, bangla dhukhkher golpo, bangla real story, bangla koster golpo, notun bangla golpo, story in bengali তাহলে আপনি সঠিক সাইটে এসেছেন।

এখানে আমরা বিভিন্ন ধরনের বাংলা গল্প শেয়ার করব। আমরা বাঙালিরা প্রায় সবাই গল্প পড়তে পছন্দ করি। ব্যোমকেশ রহস্য-রোমাঞ্চ থেকে শুরু করে ভালবাসার গল্প দুঃখের গল্প সব রকম গল্প আমরা পড়তে পছন্দ করি। তাই ওয়েবসাইটে আমরা আপনাদের কাছে নানা ধরনের Golpo এর সম্ভার তুলে ধরবো আর সব গুলি হবে বাংলায়।

আজকে যে গল্পটি আমরা আলোচনা করব সেটি হল একটি ভালবাসার গল্প যা নীল ও আকাশকে কেন্দ্র করে। Bangla এই golpo টি পড়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে।

নিজের মাতৃভাষা বাংলায় যদি আপনি ভালো ভালো Bangla Golpo পড়তে চান তাহলে আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে থাকুন। আমাদের এই ওয়েবসাইটে আমরা ভবিষ্যতে আরও বাংলা কবিতা বিভিন্ন লেখা এবং নানা ধরনের অন্যান্য বাংলায় কোয়েটস গুলি আলোচনা করব।

এই ওয়েবসাইটে আপনি যাতে বাংলা ভাষায় ভালো ভালো কোয়েটস, স্ট্যাটাস, গল্প-কবিতা যাতে পান সেটি আমাদের প্রচেষ্টা। চাইলে আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন, এর জন্য আপনাকে মেইল এড্রেসে যোগাযোগ করতে হবে। আজকে আমরা একটি ভালবাসার গল্প নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক।

আজকের গল্প- নীল আকাশ

নীলা আজ অনেক খুশি কারন সে জানতে পারে আকাশও তাকে অনেক আগে থেকে ভালোবাসত।
কিন্তু সে কিছুদিন আগেই  আকাশ এর উপর রাগ করে বাবা মায়ের পছন্দ করা ছেলের সাথে বিয়েতে রাজি হয়ে যায়।আজ সে যতটা খুশি তার চেয়ে বেশি চিন্তায় আছে কারন তার বিয়ের সব কিছু প্রায় ঠিক হয়ে গেছে।
নীলা কাউকে তার সমস্যার কথা বলতে পারছে না।
আকাশকে নীলা সব বলে নীলা চায় সে এখন আকাশ এর সাথে পালিয়ে যাবে।
কিন্তু আকাশ বলে এটা কখনো সম্ভব না।
এই বলে আকাশ তাকে রেখে চলে যায়।
নীলা সেদিন খুব কান্না করে
ভালোবাসার মানুষকে পেয়েও সে হারাবে।
আজ নীলার গায়ে হলুদ কিন্তু তার বর কেমন সে আজও জানে না।
একজন মহিলা এসে তাকে চিরকুট দিয়ে যায় সেখানে লিখা ছিল”ভুলে যেও আমাকে হয়ত আমার থেকেও ভালো কাউকে তুমি খুঁজে পেয়েছ
ইতি আকাশ”নীলা চিরকুট দেখে খুব কান্না করে। সেদিন নীলা সিদ্ধান্ত নেয় সে এই বিয়ে করবে না।
সেদিন রাতে সে পালিয়ে যায়।
আশ্রয় নেয় তার সব চেয়ে কাছের বান্ধবী এর বাড়িতে।
তাকে সবাই অনেক খোজ করে কিন্তু খুজে পায় না।
সে যে টাকা নিয়ে বের হয়েছে তা দিয়ে সে কলকাতা শহরে ছোট চাকরি পায়।
সে একা দিন কাটতে শুরু করে।
এভাবে পাঁচ বছর চলে যায়।

নীলা আজ অনেক ভালো চাকরি করে।
সে আজ একা না সাথে অনেক এতিম মিসকিন দের নিয়ে সে থাকে।
আজ বেলকনিতে বসে সে চিন্তা করে সে একা একটা মেয়ে কিভাবে লড়াই করেছে।
সে চিন্তা করে তার বাবা মায়ের কাছে যাবে।সে উদ্দেশ্য রওনা দেয় ঢাকা।অপরদিকে তার বাবা মা আজও তার অপেক্ষায় বসে আছে।
সবাই ভেবেছে নীলা অন্য কাউকে নিয়ে পালিয়া গেছে।নীলা বাসায় আসে আর সবাই তাকে দেখে খুব কান্না করে সবাইকে সে বলে সে এই বিয়ে মেনে নিতে পারছিল না তাই একা বের হয়ে যায়।
নীলাকে সবাই ক্ষমা করে দেয়।

বিকেল চারটা।আজ ঠিক সেই তারিখ যেদিন নীলা আর আকাশ একে অপরকে মনের কথা প্রকাশ করে।
নীলা হঠাৎ করে সেই জায়গায় যায় যেখানে তাদের কথা হয়েছিল।
নীলা সেখানে গিয়ে দেখতে পায় আকাশ সেই জায়গায় দাড়িয়ে আছে নীলা আকাশ কে দেখে অবাক হয়ে যায়।
নীলাঃ আকাশ,তুমি?
আকাশ চমকে গিয়ে বলে নীলা তুমি এসেছ আমি জানতাম তুমি আসবে।
নীলাঃ কিন্তু তুমি এখানে?

আকাশঃ আমাকে সারপ্রাইজ দেওয়ার সুযোগ টাও তুমি দাও নি!
নীলাঃ মানে?
আকাশঃ তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল আর তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এত কিছু করেছিলাম।
নীলা অবাক হয়ে বলে কি প্রয়োজন ছিল এত সারপ্রাইজ আমার জীবন থেকে পাঁচ টা বছর কেড়ে নিল তোমার সারপ্রাইজ।
আর এখন তো মনে হয় অনেক সুখে আছো।
নীলার মুখে এই কথা শুনে আকাশ বলে আমার জীবন থেকে চলে গিয়ে আবার বল সুখে আছি।বাহ!
নীলাঃ কেন তুমি কি এখন আমার অপেক্ষায় আছো।?
আকাশঃ কেন তুমি কি অন্য কারো জীবনসঙ্গী?
নীলাঃ আমার জীবনে তো তুমি ছাড়া আজও কারো কথা চিন্তা করতে পারলাম না!
আকাশঃ তারমানে আজও আমি চাইলেই তোমার হতে পারব?
নীলাঃ যদি আজও তার যোগ্য থাকি!
আকাশঃ ও
নীলাঃ সেদিন কি একবার ও মনে হয় নি আমি অন্য কারো হবার জন্য পালিয়ে গেছি।
আকাশঃ একদম না।আমি তো তোমাকে বিশ্বাস করি তবে খুব খুঁজেছি তোমায়।
আকাশ হাটুগেড়ে বসে বলে প্রিয়তমা অতীত ভুলে আমার হাতটি ধরো।
নীলা বলে ধরব তবে আর জীবনেও সারপ্রাইজ দিতে পারবে না।
আকাশ বলে বাবাগো বাবা মাফ চাই আর না।
এই বলে দুজন দুজন কে জড়িয়ে ধরে।
দুজনের চোখের কোনায় খুশির কান্নাও এসে পাড়ি দেয়।
★সারপ্রাইজ★
লেখক- রোকসানা আক্তার

উপসংহার-

আশা করছি আপনাদের Bangla Golpo সেগমেন্ট ই ভালো লেগেছে। কেমন লাগলো আজকের গল্পটি।

যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানান আর এরকমই আরো গল্প পেতে বা আপনার নিজের গল্প এখানে পোস্ট করতে আমাদের মেইল করুন ঠিকানায়।

Nil Akash- (Love Story) এক্বটি ভালোবাসার গল্প ।

Leave a Reply

Scroll to top